মূল বিষয়বস্তুতে যান

নোঙর ফাউন্ডেশন

সংগঠনের প্রকৃতি

একটি অরাজনৈতিক, অলাভজনক এবং স্বেচ্ছাসেবী ও সমাজকল্যাণমূলক সংগঠন।

আরও জানুন
নোটিশ
নোঙর ফাউন্ডেশন

আমাদের সম্পর্কে

সমৃদ্ধ সমাজ বিনির্মাণে অবিরাম প্রত্যয় এই মূলমন্ত্রকে সামনে রেখে পারস্পারিক সহযোগিতার মাধ্যমে কল্যাণধর্মী কার্য বাস্তবায়ন ও মানবতার সেবায় সমৃদ্ধ সমাজ গঠনের মহৎ উদ্দেশ্যে নিয়ে এই অগ্রযাত্রা। বিশ্বায়নের এই যুগে সংঘবদ্ধ সহযোগিতা ছাড়া সমাজ উন্নয়ন সম্ভব নয়। তাই সংঘবদ্ধ মানুষের চিন্তা, চেতনা ও বুদ্ধির বিকাশকে কাজে লাগিয়ে সমাজবদ্ধ মানুষের কল্যাণের জন্য সৃজনশীল কিছু করতে পারলে সমৃদ্ধ হবে সমাজ উপকৃত হবে জাতি এবং আগামী প্রজন্ম। সমাজ গঠনের কাজে নিয়োজিত ব্যক্তিদের সাংগঠনিক প্রজ্ঞা সমন্বিত করে এলাকার সর্বস্তরের জনগণের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা নিয়ে রাষ্ট্রীয় বিধি বিধানের সাথে সংগতি রেখে ২০০৬ সালে এই ফাউন্ডেশনটি প্রতিষ্ঠিত হয়। যা একটি অরাজনৈতিক অলাভজনক স্বেচ্ছাসেবী সমাজকল্যাণমূলক সংগঠন হিসেবে কার্যক্রম পরিচালনা করবে ইনশাআল্লাহ।

সহায়তার উপায়

যেভাবে আমাদের পাশে থাকতে পারেন

স্বেচ্ছাসেবক হয়ে সমাজ গঠনের লক্ষ্যে সংগঠিত মানুষের চিন্তা, সচেতনতা ও বুদ্ধি একত্রিত করতে সাহায্য করুন।

ধাপ

০১

তহবিল বাড়ান

সমৃদ্ধ সমাজ বিনির্মাণে শক্তিশালী তহবিল গঠনে আপনার হাতকে প্রসারিত করুন।

দান করুন

ধাপ

০২

স্বেচ্ছাসেবক হয়ে উঠুন

সমাজ গঠনে সংঘবদ্ধ মানুষের চিন্তা, চেতনা ও বুদ্ধির বিকাশকে কাজে লাগাতে স্বেচ্ছাসেবক হয়ে পাশে থাকুন।

নিবন্ধন করুন

ধাপ

০৩

এককালীন উপহার দিন

আজ উপহার দিয়ে আপনার জীবন রক্ষাকারী প্রভাবকে দ্বিগুণ করুন।

উপহার
রক্তদান

রক্ত দিন, জীবন বাঁচান

নোঙর ফাউন্ডেশনের রক্তদান কর্মসূচিতে যুক্ত হোন। রক্ত দিতে চাইলে নিবন্ধন করুন, রক্তের প্রয়োজন হলে আবেদন পাঠান।

রক্ত দরকার

রোগীর রক্তের গ্রুপ, হাসপাতাল আর কবে লাগবে জানান। আমরা দ্রুত দাতা খুঁজে আপনার সাথে যোগাযোগ করব।

রক্তের জন্য আবেদন করুন

রক্তদান কর্মসূচি দেখুন

সর্বশেষ সংবাদ

সব দেখুন →
সংবাদ • নোঙর ফাউন্ডেশন

দেবহাটায় নোঙর ফাউন্ডেশনের দ্বিবার্ষিক সদস্য সম্মেলন অনুষ্ঠিত

দেবহাটায় নোঙর ফাউন্ডেশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে নোঙর ফাউন্ডেশনের আয়োজনে দ্বিবার্ষিক এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের সভাপতি মু. আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার জনাব অধীর কুমার গাইন। দ্বিবার্ষিক সম্মেলনে মু. আব্দুল কাদের কে সভাপতি, মোঃ সাইফুল ইসলাম সেক্রেটারি সহ ০৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন ফাউন্ডেশনের প্রধান নির্বাচন কমিশনার মোঃ এনামুল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা সদস্য মাওলানা আব্দুল আজিজ, নজরুল ইসলাম ও মাওলানা মুহিব্যুল্লাহসহ অন্যান্য ব্যক্তিবর্গ। সম্মেলনটি মু. আতিকুর রহমানের পরিচালনায় সাধারণ সদস্য সহ অত্র এলাকার জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন →
সংবাদ • নোঙর ফাউন্ডেশন

দেবহাটায় নোঙর ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন

আমরা করিব বৃক্ষরোপণ সবুজে সমরোহে ভরবে ভূবন এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন করেছে নোঙর ফাউন্ডেশন। শুক্রবার সকাল ০৯ টায় উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের কাছে বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ ও রোপণ করে সংগঠনটি। নোঙর ফাউন্ডেশনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. এনামুল হক বিশ্বাস এ বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন।

আরও পড়ুন →
সংবাদ • নোঙর ফাউন্ডেশন

দেবহাটায় বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্তদের সংবর্ধনা প্রদান

দেবহাটায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে কলেজে এ বছর চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের গত শুক্রবার-১২ এপ্রিল-উপজেলার ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে নোঙর ফাউন্ডেশনের আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়। ফাউন্ডেশনের সভাপতি মু. আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন।

আরও পড়ুন →

আমাদের চলমান কার্যক্রম

ঈদের আনন্দ ছড়িয়ে দিতে, নোঙর ফাউন্ডেশন ঈদের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছে। নোঙর ফাউন্ডেশন সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নে ঈদ প্যাকেজ বিতরণ করেছে। ফাউন্ডেশনটি একশত পরিবারের মধ্যে চাল, ডাল, সেমাই, চিনি, নুডলস ও তেলসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে। এই ঈদ উপহার গ্রহণ করে অসহায় ও অভাবী পরিবারের সদস্যরা কিছুটা স্বস্তি পেয়েছেন।

আমাদের প্রচারণা

সব দেখুন →
স্বাবলম্বী প্রকল্প-২

স্বাবলম্বী প্রকল্প-২

সমৃদ্ধ সমাজ বিনির্মাণে অবিরাম প্রত্যয় এই শ্লোগান নিয়ে নোঙর ফাউন্ডেশন পারস্পরিক সহযোগিতার মাধ্যমে মানবতার সেবায় একটি সমৃদ্ধশালী সমাজ গড়ার মহৎ উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলেছে। এরই ধারাবাহিকতায় আর্থ-সামাজিক অবস্থা বিবেচনা করে প্রান্তিক এলাকার দরিদ্র ও অসহায় মানুষকে আর্থিকভাবে স্বাবলম্বী করে বেকারদের বেকারত্ব দূরীকরণে বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করা হয়। দেশ-বিদেশের মানুষের আর্থিক সহায়তার মাধ্যমে সঞ্চিত অর্থ বরাদ্দের মাধ্যমে যুগান্তকারী স্বাবলম্বী প্রকল্প-২ গড়ে তোলা হবে। ফাউন্ডেশনের লক্ষ্য ও পদ্ধতি অনুযায়ী এই প্রকল্প বাস্তবায়ন করা হবে, ইনশাআল্লাহ।

সমৃদ্ধ পাঠাগার নির্মাণ প্রকল্প

সমৃদ্ধ পাঠাগার নির্মাণ প্রকল্প

শিক্ষাই সকল সচেতনতার মূল এই শ্লোগান নিয়ে কল্যাণমূলক কাজ বাস্তবায়ন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে মানবতার সেবায় একটি সমৃদ্ধ সমাজ গঠনের মহৎ উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছে নোঙর ফাউন্ডেশন। তারই ধারাবাহিকতায় স্ব-শিক্ষিত সমাজ গঠনের কথা চিন্তা করে প্রান্তিক এলাকার মানুষের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে নেয়া হয়েছে মহাপরিকল্পনা। দেশ-বিদেশের মানুষের আর্থিক সহায়তায় সঞ্চিত অর্থ বরাদ্দের মাধ্যমে গড়ে তোলা হয়েছে যুগান্তকারী প্রকল্প “সমৃদ্ধ পাঠাগার নির্মাণ প্রকল্প”। যা ফাউন্ডেশনের লক্ষ্য ও পদ্ধতি অনুযায়ী বাস্তবায়ন করা হবে, ইনশাআল্লাহ।

প্রেসক্রিপশন মেডিসিন প্রকল্প

প্রেসক্রিপশন মেডিসিন প্রকল্প

সুস্থ জীবন প্রশান্ত মন। গ্রামীণ জনপদে সময়োপযোগী কার্যকরী স্বাস্থ্যসেবা বাস্তবায়নের জন্য গঠনমূলক প্রচেষ্টা চালিয়ে প্রান্তিক জনগণের স্বাস্থ্যের অধিকার নিশ্চিত করার জন্য সকল প্রচেষ্টা করা হয়। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কল্যাণমূলক কাজ বাস্তবায়ন এবং মানবতার সেবায় একটি সমৃদ্ধ সমাজ গঠনের মহৎ উদ্দেশ্য নিয়ে কাজেই নোঙর ফাউন্ডেশনের অগ্রগতি। এরই ধারাবাহিকতায় সামাজিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের যুগান্তকারী প্রকল্প “প্রেসক্রিপশন মেডিসিন প্রকল্প” প্রকল্প তৈরি করা হয়েছে।

ছবির শোকেস

আমাদের সাথে যুক্ত হোন

স্বেচ্ছাসেবক হয়ে সমাজ গঠনের লক্ষ্যে সংগঠিত মানুষের চিন্তা, সচেতনতা ও বুদ্ধি একত্রিত করতে সাহায্য করুন।